শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪২ পিএম, ২০২৬-০৪-০৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আনুপাতিক হার অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটগতভাবে ৩৬টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটগতভাবে ১৩টি আসন পাচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধ হয়ে পাবেন একটি আসন। সোমবার (৬ এপ্রিল) ১১-তম কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আগামী ৮ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে। ইসির তথ্যানুযায়ী দলগুলো জোটগত অবস্থানের ভিত্তিতে নারী আসন বরাদ্দ পেয়েছে। বিএনপির জোটে জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নূরুল হক নূরের গণঅধিকার পরিষদ এবং আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মিলে মোট ৩৬টি আসন পাবেন। জামায়াত জোট পাবে ১৩টি আসন। জামায়াতের সঙ্গে জোটে রয়েছে, এনসিপি ও খেলাফত আন্দোলন। এছাড়া স্বতন্ত্রদের পক্ষ থেকে পাবেন একজন। ছয়জন স্বতন্ত্র প্রার্থী মিলে একটি জোট গঠন করায় তারা একটি সংরক্ষিত আসন পাচ্ছেন। সচিব আরও উল্লেখ করেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন না বলে ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আইন অনুযায়ী, কোনো দল বা জোট সংসদে প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফলাফল আসে, সেই সংখ্যক সংরক্ষিত নারী আসন লাভ করে। উল্লেখ্য, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে এবং বগুড়া-৬ আসনটি তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনো প্রকাশ করেনি কমিশন।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited